রাজধানীর উত্তরায় চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন—শেখ শামীম, জাহিদুল ইসলাম ওরফে শাকিল ও নান্টু হাওলাদার। উত্তরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে গ্রহণকৃত ১ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১-এর এএসপি মোর্তাহিন বিল্লাহ জানান—তারা দীর্ঘদিন ধরে কলেজপড়ুয়া ছাত্র, যুবক ও সাধারণ মানুষদের কাছে প্রলোভন দেখিয়ে চাকরির কথা বলে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। তাদের মতো কতিপয় প্রতারক চক্র বিভিন্নভাবে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে সর্বশান্ত করছে।
