পুত্রের প্রহারে পিতা হাসপাতালে!

আপডেট : ০৪ নভেম্বর ২০১৫, ১৯:২৭
 
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের অবিলের বাজার ডাঙ্গাপাড়া গ্রামে গতকাল বুধবার সকালে পাষন্ড পুত্রের প্রহারে পিতা টন্না মামুদ আহত হয়ে কিশোরগঞ্জ হাসপাতালের বিছানায় ক্ষত যন্ত্রনায় কাতরাচ্ছে। এ ঘটনায় টন্না মামুদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
থানা সুত্রে জানা গেছে, অবিরের বাজার ডাঙ্গাপাড়া গ্রামের মরহুম কাজী মামুদের ছেলে টন্না মামুদ(৬০) একজন প্যারালাইসিস রোগি। বুধবার পারিবারিক ঘটনার জের ধরে পিতা পুত্রের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে বাঁশের ব্যারার লাঠি খুলে পাষন্ড পুত্র মুকুল তার পিতা টন্না মামুদকে বেধারক মারপিট করে। এ সময় টন্না মামুদের ডান হাতে দুটি জায়গা কেটে যায় এবং বুকের মধ্যে প্রুচন্ড আঘাত পায়। আহত টন্না মামুদকে এলাকার লোকজন উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করে। টন্না মামুদ জানায় আমার পাষন্ড পুত্র মুকুল এ পযর্ন্ত আমাকে তিনবার মারপিট করেছে। আমি এর বিচার দাবি করছি।
 
রনচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান বিমান বলেন, আমি ঘটনাটি শুনেছি তবে এটি অমানবিক। এ ব্যাপারে মুকুল হোসেনের সাথে যোগাযোগ করলে তার দেখা পাওয়া যায়নি। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।