বাংলাদেশ সফরে উইন্ডিজের দায়িত্বে পোথাস

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২১:৩৪

স্পোর্টস ডেস্ক

ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পালন করা নতুন কিছু নয় পোথাসের জন্য। শ্রীলঙ্কার সাবেক এই ফিল্ডিং কোচ গ্রাহাম ফোর্ডের অনুপস্থিতে দীর্ঘদিন ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেছিলেন। এবার বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দলের হলেও একই কাজ করবেন তিনি। গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগের সময় ল বলেছিলেন, ভারত ও বাংলাদেশ সফর দিয়ে শেষ করবেন দায়িত্ব। কিন্তু শেষ হলো ভারত সফর দিয়েই। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ও সাবেক বাংলাদেশ কোচ ল দায়িত্ব নিতে যাচ্ছেন ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সের। দায়িত্ব পেয়ে পোথাস বললেন, বাংলাদেশ সিরিজের চ্যালেঞ্জকে তারা স্বাগত জানাচ্ছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পালনের সুযোগ পাওয়া দারুণ সম্মানের। বাংলাদেশ সিরিজ খুব চ্যালেঞ্জিং হবে। তবে চ্যালেঞ্জটা নিতে আমরা মুখিয়ে আছি।’