চট্টগ্রামকে হারিয়ে সেমিতে কুমিল্লা

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২১:৩৭

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ

ফেনীতে অনুষ্ঠানরত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে গতকাল শনিবার কুমিল্লা কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম জেলাকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে।

শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। ম্যান অব দ্য ম্যাচ হন কুমিল্লার মিনহাজ কবির চৌধুরী। তার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী।

আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় একই মাঠে অপর কোয়ার্টার ফাইনালে চাঁদপুর ও বান্দরবান জেলা দল মুখোমুখি হবে।