বগুড়া জেলা জামায়াতের আমির গ্রেফতার

আপডেট : ০৫ নভেম্বর ২০১৫, ১৯:২২
বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির (পশ্চিম) অধ্যক্ষ মাওলানা তায়েব আলীকে গ্রেফতার করা হয়েছে।
 
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে নিজ গ্রাম গুড়বিষার বাড়ি থেকে গ্রেফতার করে।
 
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে । তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন ।