দেশে নারী ধূমপায়ীর সংখ্যা বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৫ নভেম্বর ২০১৫, ২০:০১
 
দেশে পুরুষের পাশাপাশি নারী ধূমপায়ীর সংখ্যাও দিন দিন বাড়ছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ব্রেইন মিডিয়া ক্যাম্পেইন’র উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
 
মন্ত্রী বলেন, ‘তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সরকার পঞ্চমবারের মতো জাতীয় মিডিয়া ক্যাম্পেইনের উদ্যোগ দিয়েছে।’
 
তিনি জানান, দেশে প্রতি বছর ১৪ দশমিক ছয় শতাংশ পুরুষ ও পাঁচ দশমিক সাত শতাংশ নারী তামাক ব্যবহারের কারণে মারা যান। প্রায় ৪৫ শতাংশ পুরুষ ও ২ শতাংশ নারী ধূমপান করেন। ৩ শতাংশ ছেলে ও ১ শতাংশ মেয়ে ধূমপানে আসক্ত। এছাড়া পুরুষের মতো নারীরাও বিভিন্ন তামাকদ্রব্য নিয়ে থাকেন।