জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ২য় বর্ষের অনার্স পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী শনিবার দুপুর একটা থেকে শুরু হচ্ছে। সারাদেশের ৪৭৩টি কলেজের ১৮৪টি কেন্দ্রে সর্বমোট দুই লাখ ৩৬ হাজার ৩২৩ জন এ পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিবাবকদের সহযোগিতা কামনা করছে।
