ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশার চালক আহত

আপডেট : ০৬ নভেম্বর ২০১৫, ০৮:৩৫
রাজধানীর জুরাইনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আলাল (৪০) নামের এক সিএনজি অটোরিকশার চালক আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে শ্যামপুর থানার জুরাইন কমিশনার গলিতে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তার সিএনজি অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
 
আহত আলাল মিরপুর দারুস সালাম এলাকায় থাকেন বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পুলিশ কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছে।