ক্যান্টনমেন্টে ছিনতাইকারীর হামলায় যুবক আহত

আপডেট : ০৬ নভেম্বর ২০১৫, ০৯:৫৬
রাজধানীর ক্যান্টনমেন্টে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রফিকুল ইসলাম নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 
 
তার বাবার নাম মোয়াজ্জেম হোসেন। তারা পশ্চিম মাটিকাটা এলাকার বাসিন্ধা বলে জানা গেছে।
 
জানা গেছে, রাত সাড়ে ১১ টার দিকে পশ্চিম মাটিকাটা এলাকায় কয়েকজন সন্ত্রাসীরা রফিকুলের কাছ থেকে ৩০ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে ভর্তি করা হয়।