রাজধানীতে ককটেলসহ জামায়াত-শিবিরের পাঁচজন আটক

আপডেট : ০৬ নভেম্বর ২০১৫, ১২:১৫
রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ককটেলসহ জামায়াত ও শিবিরের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে খিলগাঁওয়ের সি ব্লকের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। 
 
খিলগাঁও থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫টি ককটেল, বিস্ফোরকদ্রব্য ও বিভিন্ন বই উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।