ঢাকা বার নির্বাচন
কোর্ট রিপোর্টার
ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের (২০১৯-২০) মেয়াদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী প্যানেল (সাদা) সভাপতি ও সম্পাদকসহ ১৮টি পদে জয়লাভ করেছে। বিএনপি সমর্থিত আইনজীবী প্যানেল (নীল) পেয়েছে ৯টি পদ। নির্বাচনে সাদা প্যানেল হতে সভাপতি পদে অ্যাডভোকেট গাজী শাহ আলম ৫ হাজার ৩১৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান খান রচি ৪ হাজার ৭১৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। সম্পাদকীয় পদে সাদা প্যানেল হতে বিজয়ী অন্যরা হলেন, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন দুলাল, ট্রেজারার আবদুল জলিল আফ্রাদ (কবির), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোহাম্মাদ জাহাঙ্গীর আলম মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মাদ ওমর ফারুক আসিফ, দপ্তর সম্পাদক মো. জাহিদুল ইসলাম কাদির, ক্রীড়া সম্পাদক মো. উজ্জ্বল মিয়া ও সমাজ কল্যাণ সম্পাদক হুমায়ুন খন্দকার টগর। সদস্যপদে একই প্যানেলের নির্বাচিতরা হলেন, আয়েশা বিনতে আলী, হায়াত আল মাহমুদ জিকু, কাওছার হাসান, মো. ইব্রাহিম হোসেন, তানভীর আহমেদ সজিব, তুষার ঘোষ, মো. মাসুম মিয়া, মো. জুয়েল শিকদার ও সোহরাব হোসেন।
এদিকে নীল প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে আবদুস সালাম দেওয়ান, লাইব্রেরি সম্পাদক মো. জিয়াউল হক জিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোরশেদা খাতুন শিল্পী জয়লাভ করেছেন। এছাড়া সদস্য পদে শাহীন সুলতানা খুকি, কাজী রাওশান দিল আফরোজ, মোছা. ফারহানা আক্তার লুবনা, মেহেদী হাসান, ইব্রাহিম খলিল ও ইকবাল মাহমুদ সরকার নির্বাচিত হয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি ও ৭ মার্চ দু’দিন ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১৭ হাজার ৮৯৭ জন ভোটারের মধ্যে ৯ হাজার ৩৬৪ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন।
