সোনারগাঁওয়ে ফেনসিডিলসহ গ্রেফতার ১

আপডেট : ০৬ নভেম্বর ২০১৫, ১৮:২৯
 
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১০২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আনোয়ার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার বাড়ি-মজলিশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
জানা গেছে, মাদক সম্রাট আনোয়ার বাড়ি-মজলিশ গ্রামে নাছির উদ্দিনের ভাড়া বাড়িতে থেকে দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একদল পুলিশ বাড়ি-মজলিশ গ্রামে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে মাদক সম্রাট আনোয়ারকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসত ঘরে থাকা বাজারের ব্যাগ ভর্তি ১০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে। মাদক ব্যবসায়ী আনোয়ার পশ্চিম সনমান্দি গ্রামের ফজলুল হকের ছেলে।