ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ সম্মান শ্রেণির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুই পরীক্ষার্থীসহ চারজনকে আটক করা হয়েছে। পরে তাদের দন্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত দুই ভর্তি পরীক্ষার্থী হলেন- আব্দুস সালাম ও জুবাইদুল ইসলাম।
অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এসএমএস জালিয়াতির দায়ে জবি শিক্ষার্থীসহ আটক হয়েছেন তিনজন। শুক্রবার তাদের আটক করা হয়।
ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বিষয়টি জানান, সকাল ১০টায় পরীক্ষা চলার সময় ভর্তিচ্ছু দুই পরীক্ষার্থী এবং বৃহস্পতিবার দিনগত রাতে ঢাবির জগন্নাথ হল থেকে ঢাবির এক প্রাক্তন শিক্ষার্থী ও এক বহিরাগতকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি বলেন, মোবাইল ফোনের মাধ্যমে জালিয়াতির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আব্দুস সালাম ও মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জুবাইদুল ইসলাম নামে দুই ভর্তিচ্ছু পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার রাতে জগন্নাথ হল থেকে ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত সন্দেহে মিল্টন এবং পাভেল নামে ঢাবির প্রাক্তন এক শিক্ষার্থী ও এক বহিরাগতকে আটক করা হয়।
বেলা আড়াইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত, ঢাবির প্রক্টর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক দুই ভর্তিচ্ছু পরীক্ষার্থীর বিচার কাজ চলছিলো। আটক অন্য দুইজনকে বৃহস্পতিবার রাতেই পুলিশে সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫২টি ও ক্যাম্পাসের বাইরে ৩৫টি স্কুল-কলেজসহ মোট ৮৭টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনের মাধ্যমে নকলের দায়ে দুই পরীক্ষার্থীকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার পরীক্ষা চলাকালে রাজধানীর শেরে বাংলানগর সরকারি বিদ্যালয় কেন্দ্র থেকে আটক সালাম এবং মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে জুবাইদুলেক আটক করা হয়।
খবর ফোকাস বাংলার।
