সায়েদাবাদে বাসচাপায় একজন নিহত

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:০৮

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় বাস চাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকালে ওই দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তি পরিবহন শ্রমিক বলে ধারণা করা হচ্ছে।