টেকনাফে মানবপাচারকারী গ্রেফতার

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ১৪:৪৯
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মো. ফরিদ (৪৫) নামের এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ফরিদ টেকনাফ সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার দিল মোহাম্মদের ছেলে।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, উপ-পরিদর্শক কাঞ্চনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ফরিদ অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানবপাচারে জড়িত ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।