দলের হয়ে আরো একবার দায়িত্ব নিজ কাধে তুলে নিলেন সাবেক ওয়ানডে অধিনায়ক মুশফিকুর রহিম। টপ অর্ডারদের ব্যর্থতার দিনে তিনি সংগ্রহ করলেন ক্যারিয়ারের ২৩ তম হাফসেঞ্চুরি।
ব্যাটিংয়ে নেমে নিজ গতিতেই খেলেছেন মুশফিক। প্রস্তুতি ম্যাচের মতই প্রায় ১০০ স্ট্রাইকরেটে (৯৬.১৫) হাফসেঞ্চুরি সম্পন্ন করেন। ৫২ বলে করা তার এই হাফসেঞ্চুরিতে ছিল ৫টি বাউন্ডারি। বাংলাদেশ দলের ইনিংস মেরামতের জন্য এখনও পারফর্ম করে যাচ্ছেন এই উইকেটরক্ষক।
