‘আল কায়দার নাম ব্যবহার করে হত্যাকাণ্ডে আনসারুল্লাহ’

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ১৪:৫৯
আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখার (একিউআইএস) নামে বিবৃতি পাঠিয়ে আনসার আল ইসলামের টুইট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেছেন, লেখক-প্রকাশক হত্যাকাণ্ডে আনসারুল্লাহ বাংলা টিম জড়িত থাকলেও আন্তর্জাতিক কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই। 
 
জঙ্গি সন্দেহে চার পাকিস্তানি ও তিন বাংলাদেশিকে ঢাকায় গ্রেফতারের পর শনিবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্মকমিশনার মনিরুল ইসলাম এই দাবি করেন।
 
গত সপ্তাহে দুই প্রকাশকের ওপর হামলায় আনসার আল ইসলামের টুইটের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের দায় স্বীকার আংশিক সত্য।
 
প্রকাশক হত্যার পর আনসার আল ইসলামের টুইটে বলা হয়েছিল, ‘আমরা, আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা এই অপারেশনের দায় স্বীকার করছি।’