ভান্ডারিয়ায় জাতীয়পার্টি জেপি সমর্থিত প্রার্থীদের পক্ষে মতবিনিময় সভা

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:১০

উপজেলা পরিষদ নির্বাচন

ভান্ডারিয়া (পিরোজপুর)সংবাদদাতা

ভান্ডারিয়ায় গতকাল শনিবার ভান্ডারিয়া উপজেলার তেলিখালীর হরিণপালা, নদমুলা হাইস্কুল প্রাঙ্গণ, দক্ষিণ শিয়ালকাঠী আলিম মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে স্থানীয় জাতীয়পার্টি জেপি নেতৃবৃন্দের উদ্যোগে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জেপি সমর্থিত প্রার্থী  পুরুষ পদে মো. মশিউর রহমান মৃধা এবং মহিলা পদে আসমা আখতারের  পক্ষে পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তেলিখালীর হরিন পালায় তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. শামসুউদ্দিন হাওলাদার, নদমুলায় জেপি নেতা মো. শাহজাহান তালুকদার ও দক্ষিণ শিয়ালকাঠি আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অধ্যক্ষ মাওলানা কাওসার আহম্মেদ।

সভাগুলোতে বক্তব্য রাখেন, প্রার্থীদ্বয় ছাড়াও জেপির উপজেলা দপ্তর সম্পাদক মো. মোস্তফা সিকদার, ভান্ডারিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিরন চন্দ্র বসু, আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান জুয়েল কাজী, জেপি নেতা মো. জলিল সিকদার, সেলিম শরিফ, বাতেন হাওলাদারসহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জেপি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সভায় বক্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি সমর্থিত প্রার্থীদের  পক্ষে এসকল এলাকার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।