সাকিব আল হাসানের বলে আউট হয়ে গেছেন জিম্বাবুয়ের ওপেনার চামু চিবাবা। ইনিংসের দশম ওভারে সাকিবের বল মারতে লং অফে লিটন দাসের হাতে ধরা পড়ার আগে ৯ রান করেছিলেন তিনি।
বাংলাদেশের ছুড়ে দেয়া ২৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম পাওয়ার প্লেতে চিবাবার উইকেটটি হারিয়ে ৪৩ রান করেছে জিম্বাবুয়ে। লুক জংউই ৩৩ বলে ৩১ রান করে অপরাজিত আছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন ক্রেইগ আরভিন। মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানির বোলিংয়ের শুরুটা দুর্দান্ত ছিল। প্রথম ৫ ওভারে মাত্র ১৩ রান দিয়েছিলেন। কিন্তু পরের ৫ ওভারে আসে ৩০ রান। প্রথম দশ ওভারে চারজন বোলার ব্যবহার করেছেন অধিনায়ক মাশরাফি।
