মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার ছেলে হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কোন কোন দেশে পাচার করেছেন এই ইস্যুতে সংলাপ হতে পারে। তিনি বলেন, সংলাপ হতে পারে লন্ডনে বসে তিনি বাংলাদেশের জনগনের বিরুদ্বে নতুন কি ষড়যন্ত্র করছেন এ বিষয়ে।
প্রতিমন্ত্রী আজ পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে সেচ্চাসেবী মহিলা সমিতি সমূহের মাঝে অনুদানের চেক বিতরন, ভিজিডি কার্যক্রম পরিদর্শন ও উপকারভোগীদের সাথে মত বিনিময় এবং পাবনা কিন্ডার গার্টেন এসোসিয়েশন কতৃক কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
পাবনা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ফজলে মজিদ মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি, পাবনা সরকারী এডওইয়ার্ড কলেজের অধ্যক্ষ নাইদ মো শামসুল হুদা প্রমুখ।
প্রতিমন্ত্রী বলেন নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে প্রথমে নারীকে নারী সম্মান করতে হবে। নারীকে তার শক্তি সস্পর্কে জানতে হবে। একে অন্যকে সহযোগিতা করতে হবে। বাসস।
