কামরাঙ্গীরচরে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ২০:৪৪
 
কামরাঙ্গীরচর থেকে চার দিন নিখোঁজ থাকা মারুফ (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার কুরারঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মিশুর বাবার নাম মাসুদুর রহমান মাসুুদ।
 
কামরাঙ্গীরচর থানা পুলিশ জানায়—মারুফ গত মঙ্গলবার বিকাল থেকে নিখোঁজ ছিল। শনিবার দুপুর ১২টার দিকে কুরারঘাট হাসপাতালের পেছনের ময়লাযুক্ত পানি থেকে মারুফের লাশ উদ্ধার করা হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ধারণা করছে মঙ্গলবার বিকালে ঘুড়ি ওড়াতে গিয়ে কাদা-পানিতে তলিয়ে যায় মারুফ।