নারী! কন্যা, স্ত্রী, বোন বা সন্তান হিসেবে নয়, নারী নিজেই সফল তাঁর অনবদ্য সব আবদান আর কর্মদক্ষতার জন্য। সে সফলতাকে সম্মান জানাতে পদ্মা ব্যাংক লিমিটেড “ আন্তর্জাতিক নারী দিবস ২০১৯” উপলক্ষে আয়োজন করে সম্মাননা প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে পদ্মা ব্যাংক লিমিটেড -এর পক্ষ থেকে সম্মাননা জানানো হয়- বাংলাদেশের প্রথম নারী ডিএনএ এনালিস্ট নুসরাত ইয়াসমিনকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি থেকে পড়ালেখা শেষ করে নুসরাত পাঁচ বছর ধরে কাজ করছেন বাংলাদেশ পুলিশে। প্রশিক্ষণ নিয়েছেন নানা দেশে। এমনকি ২০১৮ সালে যুক্তরাষ্ট্রোর গোয়েন্দা সংস্থা এফবিআই -তেও প্রশিক্ষণ নেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু। তিনি তার বক্তৃতায় বলেন, পদ্মা ব্যাংক নারী গ্রাহকদের জন্য আকর্ষণীয় মুনাফাসহ নতুন একটি আমানত প্রোডাক্ট আগামি মাসেই শুরু করতে যাচ্ছে।
—প্রেস-বিজ্ঞপ্তি
