হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০ লাখ ভারতীয় জাল রুপিসহ নুরুল্লাহ (২৮) নামের বাংলাদেশি এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। শনিবার সন্ধ্যার পর তাকে আটক করা হয়। নুরুল্লাহর বাবার নাম হাবিবুল্লাহ ফেনী জেলায় তাদের বাড়ি বলে জানা গেছে।
ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার সোহেল রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, 'পাকিস্তান থেকে দুবাই হয়ে ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে ওই যাত্রী জাল রুপিগুলো নিয়ে সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছেন।
দায়িত্বর কাস্টমস কর্মকর্তাদের কাছে তাকে সন্দেহজনক হলে লাগেজ তল্লাশি করে রুপিসহ তাকে আটক করা হয়।
