মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন স্থানে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে জামায়াতের ১৫ কর্মী-সমর্থককে আটক করেছে গাংনী থানা পুলিশ।
আটককৃতরা হচ্ছেন- গাংনী উপজেলার এলাঙ্গি গ্রামের আবুস উদ্দীন (৬০), ভোলাডাঙ্গার ফরমান আলী (৪৫), চাঁদপুরের রওশন আলী (৪৫), চৌগাছার বিপ্লব হোসেন (২৭) ও রুস্তম আলী (৫৭), বাঁশবাড়ীয়ার আফসার আলী (৫০), আদম আলী (৪৭) ও এনামুল হক রানা (৪৮), নওপাড়ার মনিরুল ইসলাম (৫৬), জুগিন্দার খাইরুল ইসলাম (৪৯), বাহাগুন্দার আব্দুস সামাদ (৫০) ও আবুল কাশেম (৫৫), কষবার ইমতিয়াজ আলী (৩৫), করমদির হযরত আলী (৫০) এবং কোদাইলকাটির মনিরুল ইসলাম (৩৩)। নাশকতা প্রতিরোধে তাদেরকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযান চলছে। এর অংশ হিসেবে শনিবার দিবাগত রাতে গাংনী উপজেলার কষবা, করমদি, বাঁশবাড়ীয়া, চৌগাছা, চাঁদপুর ও এলাঙ্গিসহ বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়। এসময় জামায়াতের ১৫ কর্মী-সমর্থককে আটক করা হয়। এদের মধ্যে আগের নাশকতার মামলার কয়েকজন আসামি রয়েছে। ১৫ জনকেই বিভিন্ন মামলার আসামি হিসেবে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
