ভারতে নাশকতার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রে দুই ভাই গ্রেফতার

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ১০:২৭

ভারতে নাশকতা চালানোর পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রে দুই ভাই গ্রেফতার হয়েছেন। তারা দুইজনই ভারতীয় নাগরিক। দুই ভাই ইয়াহিয়া ফারুক মহম্মদ আর ইব্রাহিম জুবেইর মহম্মদ আপাতত মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর কব্জায়। মার্কিন আদালতে তাদের বিচার শুরু হয়েছে।

হায়দরাবাদ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়া ফারুক আর জুবেইরের বিরুদ্ধে অভিযোগ, ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতারণা করে আল-কায়েদার জন্য তহবিল সংগ্রহ করা এবং ভারতে নাশকতা চালানোর ষড়যন্ত্র করা। যুক্তরাষ্ট্রে গিয়ে আসিফ এবং সুলতান নামে আরো দুই সঙ্গীকেও জুটিয়ে নিয়েছিল হায়দরাবাদের ফারুক ও জুবে‌ইর। পেশায় দুইজনই ইঞ্জিনিয়ার।

- আনন্দবাজার পত্রিকা