আগৈলঝাড়ায় নারীদের নৌকা বাইচ

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:১৩

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আগৈলঝাড়ায় নারীদের নৌকা বাইচ হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলার কদমবাড়ি এলাকায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা তরঙ্গ এর আয়োজনে বিভিন্ন সংগঠনের আর্থিক সহযোগিতায় পয়সারহাট নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে ১২টি দলের অংশগ্রহণে ১৩২জন নারী অংশগ্রহণ করে।

নৌকা বাইচে প্রথম স্থানের পুরস্কার জিতে নেয় ফুল মালা রায়ের বুড়িগঙ্গা দল, দ্বিতীয় অনিমা হালদারের কর্ণফুলী দল আর তৃতীয় হয়েছে ছায়া সরকারের ব্রহ্মপুত্র দল।

বুড়িগঙ্গা দলের সভানেত্রী ফুল মালা রায় বলেন, বিশ্বের যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছেন নারী, অর্ধেক তার নর। কবির এই বাক্যকে বাস্তবে রূপান্তরিত করতেই নারীরা নৌকা বাইচে অংশগ্রহণ করছে।

বিকেলে পয়সারহাট কদমবাড়ি নদীর পাড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সংস্থার নির্বাহী পরিচালক কোহিনুর ইয়াছমিনের সভাপতিত্বে নারী দিবসের আলোচনা সভা শেষে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়।