জয়পুরহাটে গণপিটুনিতে ডাকাত নিহত

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ১২:০৩
জয়পুরহাটের পাথুরিয়ায় শনিবার দিবাগত রাতে গণপিটুনিতে আনোয়ার (৪৫) নামের এক ডাকাত নিহত হয়েছেন। 
 
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, রাতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে আনোয়ার হোসেন নামের এক ডাকাতকে ধরে ফেলে। স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে আহত করে।  অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করালে সেখানে তার মৃত্যু হয়। 
 
নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।