হেরেই চলেছে চেলসি

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ১৫:৪১
ইংলিশ প্রিমিয়ার লিগে হেরেই চলেছে চেলসি। গতকাল স্টোক সিটির বিপক্ষে ১-০ গোলে হেরেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
 
ব্রিটানিয়া স্টেডিয়ামে শনিবার রাতে ম্যাচের ৫৩তম মিনিটে মার্কো আরনোতোভিচের করা একমাত্র গোলটিই স্টোক সিটিকে ৩ পয়েন্ট এনে দিয়েছে। সমতায় ফিরতে মরিয়া চেলসি প্রতিপক্ষের রক্ষণে চাপ বজায় রাখলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি। এই ম্যাচে মাত্র দুটি শট লক্ষ্যে নিয়ে একটিতে সফল হয়েছে স্টোক। অন্যদিকে চারটি শট নিয়েও একটিতেও সফলতা পায়নি চেলসি।  
 
IMG0
 
ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছিল চেলসি। কিন্তু নতুন মৌসুম শুরু হওয়ার পরে পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে হোসে মরিনহোর দল।  চলতি মৌসুমে ১২ ম্যাচে মাঠে সাতটিতেই পরাজিত হয়েছে, জিতেছে মাত্র ৩টিতে। আর ড্র করেছে ২টি। সব মিলিয়ে ১২ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ১১ পয়েন্ট। আর পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ১৬!