গাঁজা সেবনের অভিযোগে ৩ জনকে কারাদণ্ড

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ১৫:৪৩
গাঁজা সেবন ও রাখার অপরাধে তিন মাদক সেবিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার বেলা দেড়টার দিকে চোখতোলা মাঠ এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের এ দণ্ডাদেশ দেন ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান।
 
দণ্ডিতরা হলেন- গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের আক্কেল আলীর ছেলে সিরাজুল ইসলাম সিরাজ (৪০), কোদাইলকাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম (৩৮) ও শিশিরপাড়া গ্রামের আব্দুল ওহাব মোল্লার ছেলে জাকিরুল ইসলাম (৩০)।
 
এসময় গাংনী থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন উপস্থিত ছিলেন।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাঁজা রাখা ও সেবনের অভিযোগে তাদের প্রত্যেকের ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান।
 
এর আগে বেলা সাড়ে ১২ টার সময় হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মকবুল হোসেন কুঞ্জনগর গ্রাম থেকে সিরাজ ও মমিনুল ইসলামকে ১০ গ্রাম গাঁজাসহ এবং ধলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্রসেন কুমার সানা ধলার মোড় থেকে জাকির হোসেনকে ৩০ গ্রাম গাঁজাসহ আটক করেন। 
 
অপরদিকে মহাসড়কের পাশে সরকারি জমিতে টিউবওয়েল স্থাপনের অভিযোগে আব্দুস সাত্তারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে একই আদালত। আব্দুস সাত্তার জোড়পুকুরিয়া গ্রামের ফরিদ আলীর ছেলে।