ডোমারে পাগলিমার হাট বন্ধের প্রতিবাদ

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:১৪

ডোমার (নীলফামারী) সংবাদদাতা

ডোমার উপজেলার পাগলিমার হাট বন্ধের প্রতিবাদে ও পুনরায় চালুর দাবিতে শনিবার মানববন্ধন করেছে সহস্রাধিক কৃষক। পাঙ্গা-চিলাহাটি সড়কের মুসার মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। কৃষক ফজলার রহমানের সভাপতিত্বে পাঙ্গামটকপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দুলাল হোসেন, ইউপি সদস্য মকবুল হোসেন, কৃষক মকছেদ আলী, মাহাতাব আলী প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা জানান, তারা অবৈধভাবে হাটটি করেছিল। এতে পার্শ্ববর্তী হাটগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্বও পাচ্ছিলো না। তাই হাটটি বন্ধ করা হয়েছে।