কুমিল্লার মুরাদনগর উপজেলায় সন্ত্রাসী হামলায় চার ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় রবিবার হামলাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার রাতে মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানা সদর এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত ব্যবসায়ীদেরকে কমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল (কুমেক ) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে বাঙ্গরা বাজারের ব্যবসায়ী শেখ কামাল, শেখ জামাল, শেখ আমজাদ ও আমির হামজার উপর সন্ত্রাসী হামলা চালায় একই এলাকার শেখ মুকবল হোসেন আব্দুর রহিম রাসেল ও সোহেলের নেতৃত্ব একদল সন্ত্রাসী। এ সময় ওই ব্যবসায়ীদেরকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ব্যবসায়ী শেখ আমজাদ হোসেনকে কুমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।
