ঢাবি 'ঘ' ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ সোমবার

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ১৮:৩৫
 
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল ৯ নভেম্বর সোমবার দুপুর ১টা ৩০মিনিটে ঘোষণা করা হবে।
 
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
 
উল্লেখ্য, গত ৬ নভেম্বর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়। বাসস।