ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ভাঙ্গা উপজেলাকে মাদক ও বাল্যবিবাহ নির্মূলে শপথ গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন, ইউপি চেয়ারম্যানবৃন্দ, নারী সমাজ, জনপ্রতিনিধিসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ। শনিবার সকালে উপজেলা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে আয়োজিত উদ্বুদ্ধকরণ কর্মশালায় অংশ নিয়ে শপথ গ্রহণ করেন সকলে। কর্মশালায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিবাহ ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব, নবজাতকের যত্ন ও জেন্ডার নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
কর্মশালার প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নের জন্য পদক পেয়েছেন। আমরা মাদক ও বাল্যবিবাহ নির্মূলসহ সমাজ থেকে দুর্নীতি দূর করে সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করব।
