রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তিনি কীভাবে ট্রেনে কাটা পড়লেন প্রাথমিকভাবে এ বিষয়ে কিছু জানা যায়নি। তার বয়স ২৫ বছর বলে ধারণা করছে পুলিশ।
সোমবার ভোরে ক্যান্টনমেন্ট রেলস্টেশনের দক্ষিণ পাশে স্টাফ রোড সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
