উখিয়ায় ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:১৬

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা                                     

শুক্রবার রাতে উখিয়ার পালংখালী পূর্ব ফারিরবিল এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম নুরুল আমি (১৮)। সে উপজেলার ফারিরবিল গ্রামের নাজির হোসেনের ছেলে।

উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।