হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের কর্মীসভা

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:১৬

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা

নির্বাচনকে সামনে রেখে হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের কর্মীসভা গতকাল শনিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৌকার প্রতিকের প্রার্থী মশিউর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রবিউল ইসলামের পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকী সমি। কর্মীসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম, ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, হরিণাকুণ্ডু উপজেলা আ’লীগের সিনিয়র নেতা  আজগর আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শাহীনূর রহমান রিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক  অধ্যক্ষ শরিফুল ইসলাম, জেলা যুবলীগ নেতা কামাল হোসেন, সাবেক ছাত্র নেতা ও ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি তাহজীব আলম সিদ্দিকী এমপি  বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমানকে প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার সুযোগ নেই। আপনারা একত্রিত থাকলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতিকের পক্ষে কাজ করার আহবান জানান।