রাজধানীর দারুস সালামে হোটেল গাবতলী থেকে রুমান মিয়া নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে হোটেলের ৪১ নম্বর কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। রুমানের বাড়ি সুনামগঞ্জের রানীনগর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর ওই হোটেলে ওঠেন রুমান। তিনি ঢাকার একটি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণ নিতে এসেছিলেন। বেলা দুইটার দিকে লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
