নিকলীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:১৭

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

শুক্রবার রাতে নিকলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে দশম শ্রেণির এক ছাত্রী।

ওই রাতে নিকলীর রসুলপুর হানিফ ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শামীমা আক্তার মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুর নাহার তাসমিন, স্থানীয় সরকার বিভাগের ইউডিএফ দূর্গা রানী সাহা ও থানা পুলিশকে সঙ্গে নিয়ে উপস্থিত হন উপজেলার জারুইতলা ইউনিয়নের দক্ষিণ জাল্লাবাদ গ্রামের ওই ছাত্রীর বাড়িতে। এ সময় তার বাবা-মাকে ডেকে এনে এ বিয়ে বন্ধ করে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার দায়ে ছাত্রীর বাবাকে ২ হাজার টাকা জরিমানা এবং ১৮ বছরের আগে বিয়ে দেবে না মর্মে মুচলেখা নেন।