জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অনুদানের বদলে জলবায়ু তহবিল থেকে ঋণ নিতে সরকারের আগ্রহে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকার ঋণ নেবে, ঋণ নিয়ে কাজ করতে কোনো অসুবিধা নেই। অর্থমন্ত্রীর এই বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে উক্ত অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে টিআইবি। একইসঙ্গে ঋণ গ্রহণ না করে উন্নয়ন সহায়তার অতিরিক্ত ও নতুন অনুদানের দাবি আসন্ন প্যারিস সম্মেলনে জোরালোভাবে উত্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে দুর্নীতিবিরোধী সংগঠনটি।
তিনি বলেন, টিআইবি উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে (সবুজ জলবায়ু তহবিল) জিসিএফ হতে অর্থায়নের অন্যতম উত্স হিসাবে ঋণ প্রদান এবং জিসিএফ’র অর্থায়ন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে বিভিন্ন আন্তর্জাতিক অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানকেও অন্তর্ভুক্ত করার মাধ্যমে জলবায়ু তহবিলের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে জিসিএফ হতে ঋণ গ্রহণে সুকৌশলে উদ্বুদ্ধ, এমনকি কোনো কোনো ক্ষেত্রে বাধ্য করার প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে।
