সাঘাটায় গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:১৮

সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা

সাঘাটায় শুক্রবার সন্ধ্যায় নাছিমা বেগম নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ছাটযোগীপাড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে নাছিমার সঙ্গে তার স্বামীর দ্বন্দ্ব চলছিল। এ কারণে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসী সূত্রে ধারণা করা হচ্ছে।