সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:১৯

 

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘বিগেস্ট

এইচআর মিট’ অনুষ্ঠিত

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানবসম্পদ দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার ‘দ্য বিগেস্ট এইচআর মিট-২০১৯’ অনুষ্ঠিত হয়। শুক্রবার দেশের স্বনামধন্য পাঁচটি প্রতিষ্ঠানের অভিজ্ঞ মানবসম্পদ ব্যবস্থাপকদের অশংগ্রহণে ক্যারিয়ার ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে দিনব্যাপী এ সেমিনার হয়। সেমিনারে রিসোর্স পারসোন হিসেবে উপস্থিত ছিলেন শেখ কামাল হোসেন (এজিএম এইচআর) মেঘনা নিট কম্পোজিট লিমিটেড, রাশেদুল হাসনাত (এইচআর ও ওয়েলফেয়ার) পারফেটি ভ্যান মেলে বিডি প্রাইভেট লিমিটেড, মো. হুমায়ুন রাশিদ (এইচআর ম্যানেজার) কনফিডেন্স গ্রুপ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ক্যারিয়ার ক্লাবের সভাপতি অমিত হাসান রনি।

ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান

প্রার্থীর মতবিনিময়

ভ্রাম্যমাণ প্রতিনিধি ও হরিণাকুণ্ডু সংবাদদাতা ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এ্যাড.আব্দুর রশিদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার ঝিনাইদহ প্রেসক্লাবে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্র মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু প্রমুখ।

রাণীনগরে আন্তঃস্কুল সংগীত প্রতিযোগিতা

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা শনিবার রাণীনগরে মৌসুমী আন্তস্কুল সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার ১২টি স্কুলের ৬০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী এ সংগীত প্রতিযোগিতার আয়োজন করে। রাণীনগর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

রংপুর সিটির পাঁচ ওয়ার্ডে রাস্তা ও

ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

রংপুর অফিস রংপুর সিটি কর্পোরেশনের নিজেস্ব অর্থায়নে নগরীর পাঁচটি ওয়ার্ডে ১৫শ ৭৫ মিটার কাঁচা পাকা রাস্তা সংস্কার এবং ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে শনিবার সকালে। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ২৮নং ওয়ার্ড কাউন্সিলর রহমতউল্লাহ বাবলা, সাবেক কাউন্সিলর ইদ্রিস আলী, ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজ, নাজমুন নাহার নাজমা, সাবেক ইউপি চেয়ারম্যান হাসান আলী মিয়া প্রমুখ।

শ্রীপুরে দুই দিনব্যাপী নারী উন্নয়ন মেলা

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এই প্রতিপাদ্য নিয়ে শ্রীপুরে দুই দিনব্যাপী নারী উন্নয়ন মেলার সমাপ্ত হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাহমিনা আফরোজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু দাউদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুপালী খাতুন প্রমুখ। উন্নয়ন মেলায় স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছয়টি স্টলে দেশীয় বিভিন্ন প্রকারের পিঠা, নকশীকাঁথা, প্রাথমিক চিকিত্সাসহ নারীদের তৈরি পণ্যসামগ্রী প্রদর্শন শেষে বিভিন্ন প্রতিযোগিতা হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শিবপুরে পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভা

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা শুক্রবার শিবপুরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশীদ খানকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হারুনুর রশীদ খান বলেন, আমি বিজয়ী হলে শিবপুরে কোনো মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসের স্থান হবে না। শেষে মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান, সাধারণ সম্পাদক সামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভুঁইয়া প্রমুখ।

নির্বাচন অফিসের সাট মুদ্রাক্ষরিক প্রত্যাহার

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে কলমাকান্দায় উপজেলা নির্বাচন অফিসের সাট মুদ্রাক্ষরিক মো. আনোয়ার হোসেনকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা একেএম মুছা বলেন, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. ফজলুল হক ফজলুর অভিযোগের প্রেক্ষিতে শনিবার নির্বাচন কমিশন থেকে তার প্রত্যাহারের নির্দেশনা আসে।

কমিউনিস্ট পার্টির ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলামপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা শাখার উদ্যোগে ‘দুনিয়ার মজদুর একহও লড়াই কর’ শ্লোগানকে ঘিরে স্থানীয় কার্যালয়ে ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে শুক্রবার। এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা শাখা কমিটির সহ-সভাপতি ডা. বাবুল সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড আসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি কমরেড মোজাহারুল হক, জেলা ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সাধারণ সম্পাদক জাবেদুল হক সরদার প্রমুখ। 

ভোলায় ‘মেয়র মেজবান’

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি বর্ণাঢ্য আয়োজনে উত্সবমুখর পরিবেশে ভোলায় ‘মেয়র মেজবান’ উপলক্ষে বসন্ত পিঠা উত্সব, দৌড় প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন, সাঁতার প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার ভোলা পৌরসভার আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী আয়োজিত ‘মেয়র মেজবান’ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।

পৌর মেয়র মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেরফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ ইউনুস প্রমুখ।

গলাচিপায় চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা গলাচিপায় পৌর ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করলেন চতুর্থ ধাপে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটি মু. শাহীন শাহ্। শুক্রবার রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ব্যবসায়ী পরিমল চন্দ্র কর্মকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, ব্যবসায়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, ঠিকাদার  মু. মজিবর রহমান, পৌর মেয়র আহসানুল হক তুহিন প্রমুখ।

 গজারিয়ায় প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা গজারিয়ায় বালুয়াকান্দি ডা. আব্দুল গাফ্ফার স্কুল এন্ড কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের রজত্জয়ন্তী ও পুনর্মিলনী হয়েছে। শনিবার প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচালক (সাবেক) ও বালুয়াকান্দি ডা. আব্দুল গাফ্ফার স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান হাফিজ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিচারপতি (ব্যারিস্টার এট ল) এ এফ এম আবদুর রহমান। প্রধান বক্তা ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল মান্নান। এসময় বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো. লুত্ফর রহমান, বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান, এলজিইডির প্রকল্প পরিচালক প্রকৌশলী মামুনুর রশিদ প্রমুখ।

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালন

পটুয়াখালী প্রতিনিধি শনিবার পটুয়াখালীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এডিডি, ব্রাক, আভাস, টিআইবিসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এই কর্মসূচির আয়েজন করে। সকালে পটুয়াখালী ব্যায়ামাগারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। পরে ব্যায়ামাগার মিলনায়তনে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতি প্রমুখ।

কিশোরগঞ্জে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা

কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে শনিবার সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে মেলামঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এ সময় প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডশনের ব্যাবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মে.: হাবীবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম সোপান, জেলা বারের পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক প্রমুখ। মেলা উপলক্ষে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্যের মোট ৫০টি স্টল স্থাপন করা হয়।

 

 

 

 

 

০