চীনে মাত্রাতিরিক্ত বায়ুদূষণে ক্ষিপ্ত গণমাধ্যম ও নাগরিক

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ২০:১০
 
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় সেনইয়াং শহরের বায়ুদূষণ মারাত্নক পর্যায়ে চলে যাওয়ায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এবং জনগণ ব্যাপক নিন্দা জানিয়েছে। শহরটির মানবাধিকার কর্মীরা একে এ যাবত্কালের সবচেয়ে ‘বাজে অবস্থা’ বলে উল্লেখ করেন। বিবিসি
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুযায়ী—বায়ু দূষণমাত্রা যতটুকু হলে মানুষের জন্য নিরাপদ মনে করা হয়, রবিবার দূষণের মাত্রা তার থেকে ৫০ গুণ বেশি ছিল। ব্যাপক আকারে এই ধোঁয়াশা সৃষ্টির জন্য জন্য রাষ্ট্রীয় গণমাধ্যমে স্থানীয় সরকারকে নিন্দা জানানো হয়। কয়লা খনিসহ বিভিন্ন ভারী শিল্প ও কল-কারখানা থাকায় উত্তর-পূর্বাঞ্চলে বহুদিন ধরেই এই দূষণ সমস্যা বিরাজ করছে।
 
রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলি জানিয়েছে, এই দিন শহরটির বেশি কিছু এলাকায় প্রতি ঘনমিটারে ১৪ শ মিলিগ্রাম দূষিত বায়ু মানুষের নিশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে। অথচ হুর হিসাবে ২৪ ঘণ্টায় প্রতি ঘনমিটারে গড়ে ২৫ মিলিগ্রাম বায়ু মানুষের জন্য গ্রহণযোগ্য।
 
গ্লোবাল টাইমস পত্রিকার সম্পাদকীয়তে দূষণ মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের অভিজ্ঞতার সমালোচনা করা হয়। এ ছাড়া, অহেতুক বেশি বেশি জ্বালানির ব্যবহার এবং শিল্প অবকাঠামো গড়ে তোলার নিন্দা  জানানো হয় পত্রিকাটিতে।