ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ব্যাপারে মঙ্গলবার রাতে তিনি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে গুলশান থানায় তিনি জিডি (জিডি নং-৬৯৮) করেন। ওসি জানান, গুলশান ২ নম্বরে অধ্যাপক আনিসুজ্জামানের বাসা। মঙ্গলবার সন্ধ্যার দিকে অজ্ঞাত একটি মোবাইল ফোন নম্বর থেকে এসএমএস দিয়ে তাকে হুমকি দেয়া হয়। এএমএসে উল্লেখ করা হয় যে, তাকে কুপিয়ে হত্যা করা হবে। এ ঘটনার পর স্যার থানায় একটি জিডি করেন। হুমকিদাতাদের শনাক্ত করার কাজ চলছে।
