নীলক্ষেতে কর্মজীবী মহিলা হোস্টেলে সিট ভাড়া বাড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে হোস্টেলে বসবাসরত কর্মজীবী নারীরা।
নভেম্বর মাসের শুরু থেকে হোস্টেল ভাড়া প্রায় দ্বিগুণ বৃদ্ধি করা হয়। এর প্রতিবাদে মহিলা অধিদপ্তরের ডিজির সঙ্গে আলোচনা করা হয়। সেখান থেকে নারী ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে ১০ নভেম্বরের মধ্যে এর সুরাহা করার কথা বলা হয়। মঙ্গলবার সেই সময়সীমা পেরিয়ে গেলেও এর কোনো সমাধান হয়নি।
তাই বাধ্য হয়ে মঙ্গলবার রাত ১০ টা থেকে এ হোস্টেলের নারীরা নীলক্ষেতে সড়ক অবরোধ করে।
হল সুপার সাদিক্কুন নাহার জানান, তিনি অসুস্থ থাকায় তাদের দাবি সম্পর্কে কোনো ভূমিকা রাখতে পারছেন না।
