ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ অনুমোদনহীন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ। বুধবার দুপুরে ঐ সিগারেট জব্দ করা হয়।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আল আমিন জানিয়েছেন, মোট ১৮টি বাক্স জব্দ করা হয়েছে। প্রতিটি বাক্সে সিগারেটের কতগুলো প্যাকেট আছে সেটি যাচাই করা হচ্ছে।
