বুড়িগঙ্গায় নৌকা ডুবিতে নিখোঁজ আরও ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে গত শুক্রবার দেলোয়ারের স্ত্রী জামসেদার মৃতদেহ উদ্ধার হয়। নিখোঁজ ৬ জনের মধ্যে এখন পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তাফা মহসিন জানান, সকাল সাড়ে ৭টায় শাহজালালের ছোট মেয়ে মাহির (৬) মৃতদেহ নবাব বাড়ি ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ওয়াইজঘাট এলাকা থেকে দেলোয়ার হোসেন ও তার ৬ মাসের সন্তান জোনায়েদ এবং দুপুরে শাহজালালের বড় মেয়ে মীমের (৮) মৃতদেহ উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শাহজালালের স্ত্রী শাহিদাকে উদ্ধার করা যায়নি।
শনিবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিহতদের লাশ দাফনের জন্য এক লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন শাহজালালের চিকিত্সার ব্যয় ভার নিয়েছে বিআইডব্লিউটিএ।
গত বৃহস্পতিবার একটি বিয়েতে যাওয়ার সময় রাত দশটার দিকে এম ভি সুরভি-৭ লঞ্চের ধাক্কায় নৌকাটি বুড়িগঙ্গায় ডুবে যায়।
