আরাফাতের বাড়ি পিএলওর কাছে হস্তান্তর

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ১৮:২৮
 
আট বছর নিয়ন্ত্রণে রাখার পর গাজায় আরাফাতের বাড়িটি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) কাছে হস্তান্তর করেছে হামাস। খবর এএফপি ও সিনহুয়ার।
 
হামাস নেতা গাজি হামাদ স্থানীয় সময় মঙ্গলবার ফাতাহর কেন্দ্রীয় কমিটি এবং পিএলওর নির্বাহী কমিটির সদস্য জাকারিয়া আল আগার নেতৃত্বাধীন ইয়াসির আরাফাত ফাউন্ডেশনের কাছে বাড়িটি হস্তান্তর করেন।
 
ফিলিস্তিনি পুলিশের পাহাড়ায় হস্তান্তর প্রক্রিয়ায় ফিলিস্তিনের বেশ কিছু রাজনৈতিক দল অংশগ্রহণ করে। ওই বাড়িটিতে প্রয়াত নেতার ছবিসহ তার সামরিক পোশাক, ব্যক্তিগত অস্ত্রশস্ত্র, আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্র রয়েছে।