রাজধানীর খিলগাঁওয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হাফিজ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত হাফিজ থাকতেন মৌলভীর টেকে। তার বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার শনিরকান্দি গ্রামে। রাত ৮টার দিকে খিলগাঁও বালুরমাঠ এলাকায় হাফিজের ওপর হামলা হয়। আহত অবস্থায় তাকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, 'হাসপাতালের আনার পরপরই হাফিজের মৃত্যু হয়।'
