লন্ডনের পথে মোদি

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ১০:৪৫
 
তিন দিনের সফরে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তার প্রথম ব্রিটেন সফর।
 
সফর শুরু করার আগে এই ট্যুইট বার্তায় মোদি লিখেছেন, ‘ব্রিটেন সফরের আগে আমি আশাবাদী, এই সফর দু-দেশের মধ্যে আর্থিক লেনদেন অনেক সুদৃঢ় করবে। ভারতে অনেক বেশি বিদেশি বিনিয়োগ আসবে।’
 
বৃহস্পতিবার বিকেলে লন্ডেন নামার পর ১০ ডাউনিং স্ট্রিটে যুগ্মভাবে সাংবাদিক সম্মেলনও করবেন মোদি। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেবেন।
খবর জি নিউজের।