নূর হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ

আপডেট : ১৩ নভেম্বর ২০১৫, ১৫:৩৫
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম শহিদুল ইসলাম সাত খুনসহ ১১ মামলায় নূর হোসেনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে আড়াইটার দিকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে।
 
র‌্যাবের হেফাজতে শুক্রবার সকাল ৬টা ৫০ মিনিটে তাকে র‌্যাব-১ কার্যালয়ে আনা হয়। তাকে নিয়ে আসা গাড়িটির সঙ্গে ছিল আরও চারটি গাড়ি। পরে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার উত্তরার র‌্যাব-১ কার্যালয় থেকে তাকে নারায়ণগঞ্জে আনা হয়। 
 
বৃহস্পতিবার রাত ১১টা ২০মিনিটের দিকে বেনাপোল চেকপোস্টের জিরো পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা নূর হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে।